ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মার্কিন বন্দিদের মুক্তির বিষয়ে যা জানাল ইরান

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০৮:২৮:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি কারাগার থেকে মার্কিন বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেহরান কোনো পূর্বশর্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ভিয়েনা সংলাপের ব্যাপারে ইরান কখনও কোনো পূর্ব শর্ত গ্রহণ করে নি। এধরনের ইস্যু নিতান্তই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমত ও গণমাধ্যমকে প্রভাবিত করার প্রচেষ্টা। 

সম্প্রতি ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছিলেন, ইরানে আটক বন্দিদেরকে মুক্তি না দিলে পরমাণু চুক্তি সম্ভবত হবে না।  কারাগার থেকে মার্কিন বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টিকে নতুন পরমাণু চুক্তির ব্যাপারে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করার পর একথা বললেন খাতিবজাদে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইরানি নাগরিকদেরকে মিথ্যা অজুহাতে মার্কিন কারাগারে বন্দী হিসেবে আটক রাখা হয়েছে অথচ ইরানি কারাগারে আটক মার্কিন নাগরিকরা তাদের অপরাধের জন্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছে।

মার্কিন কারাগারগুলোতে আটক ইরানি বন্দিদের কঠিন অবস্থার কথা উল্লেখ করে খাতিবজাদে বলেন, এ বিষয়টিও তেহরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র যদি তার আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে তাহলে এই সমস্যার সমাধান খুব স্বল্প সময়ের ভেতরে হয়ে যাবে।

 

 

কিউটিভি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad