ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুরুষ সঙ্গীবিহীন নারীদের বিমানবন্দরে আটকে রেখেছে তালেবান

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০৮:২০:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় এসেই তারা ঘোষণা দেয়, কারো ওপর কোনো প্রতিশোধ নেবে না। তবুও অনেক মানুষ এখনো আফগানিস্তান ছাড়ছেন।  যাদের বেশিরভাগই আমেরিকা বা বিদেশী সৈন্যদের সঙ্গে কাজ করেছেন। বিদেশী সৈন্যদের সঙ্গে কাজ করা সাধারণ আফগানদের বিদেশে নিয়ে যাওয়ার কাজটি করছে বিভিন্ন এনজিও ও সংগঠন।  তারা বিমান ভাড়া করে ওইসব আফগানদের অন্য দেশে নিয়ে যাওয়ার চেস্টা করে থাকে। 

তবে সাম্প্রতিক সময়ে তালেবান এমন করে আফগানিস্তান ছাড়তে চাওয়া নাগরিকদের বিমানবন্দরে আটকে দিচ্ছে।  সঙ্গে আটক করে কারাগারেও পাঠাচ্ছে। তেমনেই সোমবার প্রায় ৪০ জনের একটি দল বিশেষ বিমানে মাজার ই শরীফ বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেস্টা করেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার রাতে টুইট করে জানান, ৪০ জনের দলকে বিমানবন্দর থেকে আটকে দেয়া হয়েছে।  তবে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়েছে। শুধু আটকে রাখা হয়েছে পুরুষ সঙ্গবিহীন নারীদের।  তাদের পুরুষ সঙ্গী বা আত্মীয় আসলে ছেড়ে দেয়া হবে। তালেবান ঘোষণা দিয়েছে কোনো নারী পুরুষসঙ্গীদের ছাড়া দূরের পথে যাতায়াত করতে পারবেন না। এই কারণেই বিমানবন্দরে ওই নারীদের আটকে রাখা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad