ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আগামী ১৫ দিন তেলের দাম অপরিবর্তিত থাকবে: বাণিজ্যমন্ত্রী

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৪:৪৯:৪২ পিএম

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখন তেলের যে দাম আছে, এটিই থাকবে আগামী ১৫ দিন। এর পর বৈঠক করে তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এখন যে তেলের দাম আছে, এটিই থাকবে আগামী ১৫ দিন। আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে।

আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব আর কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটি সুবিধাজনক হয়, সেটি করা হবে। এটি করলে রমজানে তেলের দাম স্বাভাবিক থাকবে। না হলে ব্যবসায়ীরা তেল আমদানি করতে নিরুৎসাহিত হবে। ডিসি সম্মেলনে আসন্ন রমজানে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

▎সর্বশেষ

ad