ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শীতে কাঁপছে উত্তরাঞ্চল

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ১০:৩৫:১৯ এএম

ডেস্ক নিউজ : উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। তীব্র ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চল। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। শীতে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরসহ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হচ্ছে শৈত্যপ্রবাহ। তবে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে শীতের তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। খেটে খাওয়া মানুষের বেড়েছে কষ্ট। বৃদ্ধ ও শিশুদের ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, উপজেলায় তালিকা করে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত দুই সপ্তাহে ঠাণ্ডাজনিত রোগে শিশু ও বয়স্কদের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কৃষকরা কৃষি খেতে কাজ করতে পারছে না। 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) সাইফুল ইসলাম জানান, শীত বৃদ্ধি পাওয়ায় ঠাণ্ডাজনিত রোগীর হারও বেড়েছে। শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি।

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

▎সর্বশেষ

ad