ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আকাশে মুখোমুখি দুই বিমান! অল্পের জন্য রক্ষা ৪০০ প্রাণ

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৯:৩৯:১৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল দু’টি যাত্রিবাহী বিমান। আর কয়েক সেকেন্ড গড়ালেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু, শেষ মুহূর্তের তৎপরতায় মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। রক্ষা পায় প্রায় ৪০০ প্রাণ।

গত ৯ জানুয়ারির এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।

মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দু’টি বিমানই ইন্ডিগো এয়ারলাইনসের। প্রথমটি, বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫। দ্বিতীয়টি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬।

পাঁচ মিনিটের ব্যবধানে বিমান দু’টি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে উড়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটিসি-র ভুল নির্দেশের কারণেই বিমান দু’টি একই উচ্চতায় চলে এসেছিল। প্রসঙ্গত, বছর চারেক আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও ভাগ্যজোরে মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইন্ডিগোর দু’টি বিমান।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

▎সর্বশেষ

ad