ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানমের সাক্ষাৎ

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০৭:০৭:১২ পিএম

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সাক্ষাৎকালে তাঁরা নির্বাচন কমিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন শীর্ষক কর্মশালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

সাক্ষাৎকালে স্পিকার বলেন, পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন যে কর্মশালাটি আয়োজন করেছিল তা যুগোপযোগী ভূমিকা রেখেছে। প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর পিতা-মাতার পরিচয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তাদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণে জটিলতা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে কাজ করছে। সকলের প্রচেষ্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

▎সর্বশেষ

ad