ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পলিথিন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০৭:০৫:০২ পিএম

ডেস্ক নিউজ : দেশে পলিথিনের ব্যবহার বন্ধে ডিসিদের প্রতি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, “আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করে জুট ব্যাগিংয়ে চলে যেতে চাই। পলিথিন বন্ধে উপজেলা পর্যায়ে প্রতি মাসে অন্তত দুটি এবং জেলা পর্যায়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যাতে করে ব্যাগিং পলিথিনের ব্যবহারটা বন্ধ হয়।”

বুধবার রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী। গোলাম দস্তগীর বলেন, “পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি আয় ছিল পাট খাত থেকে। আমরা আবার পাটের ব্যবহারে চলে যেতে চাই। আমার আশা, পাট ও বস্ত্র খাত আবার পুরোপুরি ফিরে আসবে।”খুলনায় পাটকল বন্ধ করে যে আধুনিকায়নের পরিকল্পনার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, “পাটকলের লিজ পদ্ধতির ম্যানেজমেন্ট থাকবে বেসরকারি হাতে। আমরা ইতোমধ্যে পাঁচটি টেন্ডার করেছি। আগামীতে তাদের কাছে সেগুলো হ্যান্ড ওভার করে দেব। ইতোমধ্যে দুটি টেন্ডার হ্যান্ড ওভার হয়ে গেছে।”

 

 

কিউটিভি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

▎সর্বশেষ

ad