ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে দেশের ১২ জেলা

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০২:৩৯:৪২ পিএম

ডেস্ক নিউজ :  ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ জেলা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে এবং ৩২ জেলা মধ্যম ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে।

উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- ঢাকা চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়। 

মধ্যম ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারের ভিত্তিতে ঝুঁকি চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

দেশের ৬৪ জেলার মধ্যে অধিকতর গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার) ৩০-৩৯ শতাংশ, গাঢ় লাল ২০- ২৯ শতাংশ, লাল তালিকায় ১০- ১৯, কমলা ৫-১০ শতাংশের নীচে এবং সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে ৫ শতাংশ।

কিউটিভি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

▎সর্বশেষ

ad