ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রতি চারজনে একজন আক্রান্ত, আগস্টের পর সর্বোচ্চ আজ

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৮:১৭:২৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে পাঁচ মাস পরে আবার সর্বোচ্চ কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত বছরের আগস্ট মাসের মাঝামাঝিতে সর্বশেষ এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আট হাজার ৪০৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১০ জনের। ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২৩.৯৮ শতাংশ রোগী কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের মধ্যে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছে। বাংলাদেশে শুধু রাজবাড়ী জেলা ছাড়া বাকি ৬৩টি জেলাতেই কভিড রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৪৭৫ জন।

২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ আগস্টের ১৩ তারিখে দেশে আট হাজার ৪৬৫ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। এ বছরের ৪ জানুয়ারি থেকে প্রতিদিনই করোনাভাইরাস রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন পর্যন্ত মোট কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। এদিকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক এবং উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমানে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ২০ শতাংশ ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত। তবে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, তাদের সবাই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত।

বাংলাদেশে গত দুই বছর এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে। কিন্তু এই বছর জানুয়ারি মাস থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে।

বিবিসি বাংলার প্রতিবেদন

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad