ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বন্ধের কোনো পরিকল্পনা নেই: সিইসি

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৪:২৯:৪৭ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাস সংক্রমণের কারণে আপাতত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসে নগরীর মর্গান স্কুলে প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেটা নতুন করে বলার নেই। আমি বলবো নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনাদের নিরপেক্ষতাই সবচেয়ে বড় অস্ত্র। এটাই প্রথম কথা।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমের জন্য নির্বাচন কমিশনকে অনেক তিরস্কার সহ্য করতে হয়েছে। কিন্তু তখন আমরা বিশ্বাস করেছি এটাই একমাত্র নির্ভরযোগ্য প্রযুক্তি, যার মাধ্যমে নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব। তাই আমরা কারও তিরস্কারে কর্ণপাত করিনি। তিনি বলেন, ইভিএম নিয়ে আমাদের যাত্রা অব্যাহত রেখেছি। এটা ব্যবহারে ভুল হতেই পারে। সে ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। প্রথমে ইভিএম আরও জটিল ছিল, এখন এটা সহজ হয়েছে। আমরা ইভিএম এক্সপার্ট তৈরি করে ফেলেছি, ভবিষ্যতে আরও তৈরি করবো। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

▎সর্বশেষ

ad