ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্মার্ট কার্ড না থাকলে নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না : মাহবুব তালুকদার

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৭:৫৪:২৮ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আমরা স্মার্ট আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয়হীনদের পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। স্মার্ট কার্ড না থাকলে কোনো নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না। স্মাট কার্ড যখন আপনি হাতে পাবেন তখন মনে হবে আপনি পূর্ণ নাগরিক হলেন। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হল রুমে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

১৫০টি প্রতিষ্ঠানে এই স্মার্ট কার্ডের ব্যবহার হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এই কার্ডে আপনার ২৫টি তথ্য রয়েছে যা আপনার ব্যক্তিগত জীবনের সব জায়গায় কাজে লাগবে। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। দেশে যাদের পরিচয় নেই, আমরা তাদের এনআইডির আওতায় আনার জন্য ইতোমধ্যে একটি কর্মশালা করেছি। যাদের কোনো পরিচয় নেই, তাদের মানবাধিকারও নেই। মানবাধিকার পেতে হলে তাদের পরিচয় থাকতে হবে। আমরা তাদেরকে পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। 

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

▎সর্বশেষ

ad