ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

কীটনাশক ছাড়াই কুমড়া চাষে সফলতা

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৩:৪৮:০৭ পিএম

ডেস্ক নিউজ : নদীর চরে কুমড়া বাড়ি। এ অঞ্চলের এক সময়ে খরস্রোতা আত্রাই নদীর চরে এখন চলছে কুমড়া চাষ। কীটনাশক ব্যবহার ছাড়াই বাণিজ্যিকভাবে কুমড়া চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন আলতাফ হোসেন। এ চরেই গতবার এক বিঘা জমিতে কুমড়া চাষ করে দেড় লাখ টাকা আয় করেছেন। কুমড়া চাষ ভালো হওয়ায় ওই অঞ্চলের সকলে নদীর দু-মুখো ঘাট এলাকার চরটিকে এখন কুমড়া বাড়ি বলেই ডাকেন। নদীর দুই পারের চরেই চলছে কুমড়াসহ বিভিন্ন চাষ। 

চাষী আলতাফ হোসেন দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউপির ঝানঝিরা বাশগাড়ি এলাকার অধিবাসী। নদীর চরে চাষ করেন এবং নিজেই সেই কুমড়া বিক্রি করেন। এ চাষেই চারজনের সংসার সচ্ছলভাবে চালাচ্ছেন। আলতাফ হোসেন আত্রাই নদীর চরের এবার ৫ বিঘা জমিতে কুমড়া চাষ করছেন। বাণিজ্যিকভাবে এ কুমড়া চাষে ব্যয় হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আর এই চরের ক্ষেত হতে ৩ লাখ টাকার কুমড়া বিক্রির আশা করছেন তিনি। এ চাষে তার ছেলেরাও কাজ করেন। 

আলতাফ হোসেন জানান, খরস্রোতা আত্রাই নদীর এ চরে কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত ভালভাবে চাষ করা যায়। সামান্য পরিচর্যা ছাড়া কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। উৎপাদিত কুমড়া দিনাজপুরের আশ-পাশের জেলা ছাড়াও রাজধানী ঢাকায় পাইকারি বাজারে সরাসরি বিক্রয় করি। কুমড়া এ মাসের ২য় সপ্তাহ থেকেই বিক্রি করতে পারবো। এরপর এ চরে তরমুজ চাষ করবো। কুমড়া চাষী আলতাফ হোসেন আরও জানান, কৃষি বিষয়ে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে ধান চাষ করি। কিন্তু কুমড়া চাষে বেশি লাভবান হওয়ায় এখন কুমড়া চাষ করি।

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad