ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শুভাগতর জোড়া সেঞ্চুরি, বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৬:০৩:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শুভাগত হোম চৌধুরীর জোড়া সেঞ্চুরির সুবাদে বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতল মধ্যাঞ্চল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের শেষ দিন বৃহস্পতিবার প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মধ্যাঞ্চল। এ নিয়ে তিনবার বিসিএলে শিরোপা জিতল দলটি। 

দ্বিতীয় ইনিংসে ২১৮ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন ১৯২ রান প্রয়োজন ছিল মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নামা দলটি লক্ষ্যে পৌঁছে যায় দিনের দ্বিতীয় সেশনেই। অনবদ্য ব্যাটিং করে ১২১ বলে ২ ছক্কা অঅর ১৩ চারের সাহায্যে ১১৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভাগত হোম। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের এই অধিনায়ক খেলেন ১১৬ রানের ইনিংস। 

জোড়া সেঞ্চুরি করা শুভাগত জেতেন ম্যাচ সেরার পুরস্কার। একটি করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা মিঠুন এবং তিনটি শতক হাঁকানো জাকির হাসান পান টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৮৭ এবং ২য় ইনিংস: ২৬৮।

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৩৮ এবং ২য় ইনিংস: ২২১/৬।
ফল: মধ্যাঞ্চল ৪ উইকেটে জয়ী।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad