ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

১১ জানুয়ারি বিমানের চট্টগ্রাম-দুবাই ফ্লাইট শুরু

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৫:১৫:২৫ পিএম

ডেস্ক নিউজ : ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের একটি বিশেষ ফ্লাইট চলবে বলেও বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  এতে বলা হয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড পরীক্ষার পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা-চট্টগ্রাম-দুবাই বিশেষ ফ্লাইট চালানো হবে। দুদিন পর চট্টগ্রাম থেকে চলবে নিয়মিত ফ্লাইট। বৃহস্পতিবার বিকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটের টিকেট পাওয়া যাবে।

দুবাইয়ের ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সারতে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ৯ জানুয়ারি সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭; চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বেলা ১১টায়। এরপর চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে যাবে দুবাইয়ের উদ্দেশে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-দুবাই ফ্লাইটের ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad