
ডেস্ক নিউজ : জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে; তাই প্রতিটি মন্ত্রণালয়কে তাদের প্রত্যাশা পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক (ক্যাবিনেট মিটিং) শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই ছিল প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।’
আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২






