পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৬ - ০৮:৩৩:১৪ পিএম

ডেস্ক নিউজ : পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৮ হাজার ৮৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।

 

 

আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad