
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইটরাইডার্স। কিন্তু ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক আগা সালমান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’
আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:১৬






