ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:১৪:৩২ পিএম

বিনোদন ডেস্ক : দুর্ঘটনায় প্রেমিককে হারিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছোট বোন ইন্টেরিয়র ডিজাইনার অভিনেত্রী শমিতা শেঠি। তারপর থেকেই দীর্ঘদিন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। যদিও ‘বিগ বস ওটিটি’র ঘরে অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। কিন্তু ঘর থেকে বেরোনোর পর ভেঙে যায় সেই সম্পর্ক। এবার ‘টেকনো আর্টিস্ট’ দীপেশ শর্মার সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করে নিতেই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন। অবশেষে মুখ খুললেন শমিতা শেঠি।

সম্প্রতি ৫০ ছুঁই ছুঁই শমিতা শেঠির জন্মদিনের পার্টি থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন দীপেশ শর্মা। সেই ছবিতে দুজনের রসায়ন ধরা পড়ে। এ নিয়ে টেকনো আর্টিস্ট লিখেছেন—আমি যার সঙ্গে প্রাণখুলে হাসতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এ মানুষটা আমার ব্যাপারে সব জানে। আমার সঙ্গ ছাড়ে না। তোমাকে খুব ভালোবাসি। 

শমিতা শেঠিকে ভালোবেসে ‘শ্যামস্টার’ বলে ডাকেন দীপেশ শর্মা। উত্তরে অভিনেত্রীও হৃদয়ের ইমোজি পাঠান। এরপরই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন। দীপেশ শর্মাকে শমিতার প্রেমিক বলেই উল্লেখ করা হয়। আর তাতেই বেজায় চটেছেন এ ইন্টেরিয়র ডিজাইনার। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন—আমি একা ও শান্তিতে আছি। বন্ধুত্বের ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধু করুন। যতসব গুজব। যদিও ৫০-এর দোরগড়া এসেও শমিতা শেঠি এখনো কেন অবিবাহিত, সে নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। তবে চুপ করে থাকার পাত্রী নন অভিনেত্রী। 

শমিতা শেঠি বলেন, আমি একটা কথাই বলতে চাই— নিজে নারী হয়ে, বিয়ে না করার জন্য অন্য এক নারীকে ছোট করবেন না। জেনে রাখুন, বিয়ে করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শান্তিতে থাকা ও স্বাধীনভাবে থাকাই আমার জীবনের লক্ষ্য বলে জানান শমিতা শেঠি।

 

আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad