‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৯:২৩ পিএম

নিউজ ডেক্স : ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। আজ বুধবার বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে তারা। বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

অন্যদিকে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বিষয়টি জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৭:১৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad