ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৬:২৩:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে (৯ ডিসেম্বর) প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখা নারীদের জন্য প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। এবার এই সম্মাননায় ভূষিত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবল খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা তার জন্ম রাঙামাটির পাহাড়ি এলাকায়। ব্যক্তিগতভাবে বহু চ্যালেঞ্জ পেরিয়ে তিনি দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, ‘প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এ বছরই একুশে পদক পেয়েছি, যা দলীয় হিসেবে গৌরবের। এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পাওয়ায় এটি আমার কাছে আরও বিশেষ।’

ঋতুপর্ণা বলেন, ‘প্রতিটি খেলোয়াড় দেশের জন্য লড়ে। সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করে উঠে আসেন। এমন একজন বিশিষ্ট নারী নেত্রীর নামে এই পদক পাওয়ার পর আমার দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়েছে। এই পদক আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আমি দেশের জন্য আরও কিছু করার চেষ্টা করব।’

সরকার প্রতি বছরই বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে। ক্রীড়াঙ্গনের কোনো ক্রীড়াবিদকে আগে এই পদক দেওয়া হয়নি। গত বছর এই সম্মান পেয়েছিলেন কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। এবার ক্রীড়াঙ্গন থেকে ঋতুপর্ণা চাকমা এই পদক পেলেন।

ঋতুপর্ণা বলেন, ‘ক্রীড়াবিদরা দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে। একজন নারী ক্রীড়াবিদকে দেখে সমাজের আরও অনেকে খেলাধুলায় ও নানা কাজে অনুপ্রাণিত হন। আমার মতো আরও অনেক নারী ক্রীড়াবিদ রয়েছেন, যারা আগামীতে এই পদক পেলে তারা অনুপ্রাণিত হবেন।’

অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৬

▎সর্বশেষ

ad