ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৮:১৪:৩৩ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের অপরাধে দুজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় আটককৃত দুজন শাফায়েত (২১) ও শফিকুল (১৯) কে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়।

জানা যায়, বেশ কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির ঘটনা ঘটছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল হতে বালু উত্তোলন করে ইজিবাইকে বালু ভর্তি করা অবস্থায় দুজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে বালু চুরি টেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাতেনাতে দুজনকে আটক করে দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। বালু চুরি রোধে আরো কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad