ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

Mohon | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ - ১০:২৫:০৮ এএম

নিউজ ডেক্স : হিমালয়কন্যা পঞ্চগড়ে হেমন্তেই জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে তাপমাত্রা। সেই সঙ্গে রাতে ঝরে কুয়াশা।হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত।গত এক সপ্তাহের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে সকাল ৬টায় রেকর্ড  করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গতকাল মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন ১৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হওয়ায় কাবু এ জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত শুরু হতে এখনো বাকি বলে জানান স্থানীয়রা।

 

 

কুইক টি ভি / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / সকাল ১০:১৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad