ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মারা গেলেন পণ্ডিত চন্নুলাল মিশ্র

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৪:০৪:১৮ পিএম

শোক নিউজ ডেক্সঃ  ভারতের সংগীত জগতে নেমে এলো গভীর শোকের ছায়া। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত পণ্ডিত চন্নুলাল মিশ্র আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) ৮৯ বছর বয়সে পরলোকগমন করলেন এই মহান শিল্পী। তার মৃত্যুর খবরে সুরের ভুবনে ছড়িয়ে পড়েছে বেদনার নীরবতা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন চন্নুলাল মিশ্র। উত্তরপ্রদেশের মির্জাপুরে তার কন্যার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

পণ্ডিত চন্নুলাল মিশ্র ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। সংগীতের এই ধারাকে ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশংসিত হন তিনি। ভারতীয় শিল্প-সংস্কৃতিতে তার অবদানের স্বীকৃতি পেয়েছেন সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ কাছ থেকেও। পণ্ডিত চন্নুলাল মিশ্রর প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্রজির প্রয়াণে গভীর শোকাহত। ভারতীয় শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। শুধু শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছেই পৌঁছে দেননি, বরং ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও অমূল্য অবদান রেখেছেন। আমি সৌভাগ্যবান যে তার স্নেহ ও আশীর্বাদ সবসময় পেয়েছি। ২০১৪ সালে বারানসি আসনের জন্য আমার প্রস্তাবকও ছিলেন তিনি। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি। পণ্ডিত চন্নুলাল মিশ্রর শেষকৃত্য আজ বিকাল ৫টায় বারানসিতে অনুষ্ঠিত হবে, যেখানে সংগীতপ্রেমী ও পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.০০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad