ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ট্রেন থেকে ছিটকে প্রাণ গেল যুবকের

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০১:১১:৫৫ পিএম

দূর্ঘটনা নিউজ ডেক্সঃ  রাজবাড়ীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন থেকে ছিটকে পড়ে ওছামা ইব্রাহিম রাব্বি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম কালবেলাকে জানান, রাব্বি ট্রেনের দরজার পাশে বসে ছিল। পথিমধ্যে সূর্যনগর এলাকায় পৌঁছালে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ স্থানীয় রেলস্টেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.০০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad