ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

Anima Rakhi | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:১২:৫৯ পিএম

ডেস্ক নিউজ : বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার কথা থাকলেও আপাতত পর্যটকদের জন্য সেটি উন্মুক্ত হচ্ছে না। পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে জেলা প্রসাশক বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কেওক্রাডং-কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি। আশা করছি দুর্গাপূজার পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে শামীম আরা রিনি কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad