ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

Mohon | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ - ০১:০০:৩২ পিএম

নিউজ ডেক্সঃ   চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদামের মালিক মাহবুব আলম মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন মারা যান।

মৃতরা হলেন- বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহবুব আলম, মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মরদেহ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২২ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad