ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

Anima Rakhi | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:৫৩:০৯ পিএম

ডেস্ক নিউজ : ১৮ দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না।

এর আগে, বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ত্যাগ করেন নুর।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুরুল হক নুর। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে ও পরে কেবিনে ভর্তি ছিলেন।

ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫২

▎সর্বশেষ

ad