ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ২৪ জন নিহত..

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৪:০৪:৫৬ পিএম

আর্ন্তজাতিক নিউজঃ  ফিলিস্তিনের গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার (২ আগস্ট) দুপুর নাগাদ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৩ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

তবে এ প্রাথমিক সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেককে হাসপাতালে আনা সম্ভব হয়নি। অনেকে আহতাবস্থায় ধ্বংসস্তূপে আটকে আছেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।এদিকে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া। সরকার আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টিভি /রাজ/০২আগষ্ট২০২৫/বিকালঃ ৪.০০
▎সর্বশেষ

ad