ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিউ ইয়র্ক সিটি পুলিশে পদোন্নতি পেলেন ৫ বাংলাদেশি

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২৫ - ০৫:৫০:৩০ এএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান পাঁচ কর্মকর্তা।

শুক্রবার সকালে এনওয়াইপিডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ।

ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ।

আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে পুলিশ কমিশনার একে একে সনদ তুলে দেন।

বাংলাদেশি আমেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ।

এছাড়া, পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার।

গত ৩২ বছরের ইতিহাসে এবার প্রথম মেমোরিয়াল ডেকেন্দ্রিক নিউ ইয়র্ক সিটিতে কোনো বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।

কিউটিভি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৫:৫০

▎সর্বশেষ

ad