ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

একটি হারানো বিকেলের গল্প!

Ayesha Siddika | আপডেট: ০৭ মে ২০২৫ - ০৬:৫২:১৩ পিএম

সাহিত্য ডেস্ক : চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—

তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?

যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,

আমাদের চুপ করে হাঁটার শব্দ!

আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?

ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!

যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে, 

তুমি বলেছিলে, “ভালো থেকো”।

এই শহর জানে, আমি এখনও থেমে যাই

হঠাৎ “তোমার নাম”- শুনলেই কারও ঠোঁটে!

এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—

সব যেন চুপিচুপি বলে যায়,

সে একদিন ফিরে আসবেই….

আমরা কি পারি আবার হারিয়ে যেতে?

একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,

কিংবা একটি হারানো বিকেলের গল্পে,

যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,

আর “বিদায়” শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!

ইশরাত হাসান

আইনজীবী, সুপ্রিম কোর্ট 

 

 

কিউটিভি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad