ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রাম আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে দুই আসামির চম্পট

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ - ০৯:৫৬:৩১ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন দুই আসামি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে তোলপাড় চলছে। আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পাশাপাশি এ ঘটনায় কর্তব্যরত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পলাতক আসামিরা হলেন— ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে ইকবাল হোসেন লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আর আনোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজি মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
আদালত এলাকায় কাজ করা পুলিশের একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আসামিদের কারাগার থেকে আদালতে আনার পর তাদের প্রথমে হাজতখানায় রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে আদালতে তোলার সময় দুজন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫৩

▎সর্বশেষ

ad