ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আগুনে পুড়ল রাঙ্গুনিয়ায় সরকারি বাগান

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ - ০৮:৩৬:৩৫ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তাপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে। রোববার (৬ এপ্রিল ) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় এনরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে বলে জানা যায়। কোদালা বন বিট কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনাগুলো ঘটায়।

এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৫,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad