ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

Ayesha Siddika | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:১২:৪৫ পিএম

ডেস্ক নিউজ : রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বীর চট্টলার ছাত্র সমাজের আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান বিক্ষোভকারীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও, অভ্যুত্থান পরবর্তী তারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় সেদিকে সরকারকে নজর দেয়ার আহ্বান জানান তারা।

 

 

কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad