ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘বিডিআর হত্যাকাণ্ড, আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্ত’

Anima Rakhi | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:১৯:১৬ পিএম

ডেস্ক নিউজ : বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি আন্তর্জাতিক চক্রান্ত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।

মো. আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে।

ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।

কিউটিভি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:১৯

▎সর্বশেষ

ad