ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

ব্যর্থ তিন বিদেশি, বিদায় ঘণ্টা বাজতে চলেছে রংপুরের

Ayesha Siddika | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:০৫:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : উড়তে থাকা রংপুর রাইডার্সের কাঁধে যেন হারের ভুত চেপে বসেছে। কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রথম ৮ ম্যাচ টানা জয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেরা রংপুর টানা ৪ ম্যাচ হারের পর এখন এলিমিনেটর ম্যাচেও হারের অপেক্ষায়। খুলনা টাইগার্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে এনেও কাজ হলো না দলটির।

মিরপুরে এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে গেছে নুরুল হাসান সোহানের রংপুর। এমন ছোট পুঁজি নিয়ে এখন কতটা লড়াই জমিয়ে তুলতে পারে রংপুর সেটিই এখন দেখার অপেক্ষা। এদিন ইনিংসের শুরুতেই ভুল করে বসে রংপুর। ওপেনার সৌম্য সরকার ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটের ফাঁদে পড়েন। এরপর নাসুম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয় রংপুরের ব্যাটাররা। ১৫ রানে হারিয়ে বসে ৫ উইকেট। সুবিধা করতে পারেনি দলটির কোনো ব্যাটার। মাঝে অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেট আগলে রাখার চেষ্টা করলেও সঙ্গ পাননি বাকিদের থেকে।

একটা সময় বাকিদের ব্যর্থতার মিছিলে ২৫ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেন তিনিও। দলীয় ৫২ রানে নবম উইকেট হারায় রংপুর। পরে শেষ দিকে ব্যাট চালিয়ে দলকে কোনো রকম একটা মানসম্মত পুঁজি পাইয়ে দিয়েছেন আকিফ জাভেদ। শেষদিকে তার ১৮ বলে ৩২ রানের ইনিংসের সুবাদে রংপুরের পুঁজি ৮৫ রান। খুলনার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তুলেছেন মিরাজ ও নাসুম। বাকি একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ নওয়াজ ও হাসান মাহমুদ।

 

 

কিউটিভি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad