ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের দাপট, নেই বাংলাদেশের কেউ

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৫ - ০৫:৩৭:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাকিরা ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন সিকান্দার রাজা। ফলও পেয়ে যাচ্ছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। বর্ষসেরা এই টি-টোয়েন্টি দলে ভারত থেকে আছেন সর্বোচ্চ চারজন। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে রাখা হয়েছে একজন করে ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের কারও জায়গা হয়নি এই দলে।  

একাদশের ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের রোহিত শর্মাকে। দলের নেতৃত্বেও রাখা হয়েছে তাকে। তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডের ফিল সল্টকে। চার নম্বরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

অলরাউন্ডার হিসেবে এই দলে আছে জিম্বাবুরে সিকান্দার রাজা, ভারতের হার্দিক পান্ডিয়া, আফগানিস্তানের রাশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর বোলার হিসেবে একাদশে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও আর্শদিপ সিং।

একনজরে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জসপ্রিত বুমরাহ ও আর্শদিপ সিং।

 

 

কিউটিভি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩২

▎সর্বশেষ

ad