ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

ভারতের মাঠে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ - ০৮:০৩:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে টিম ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বৃটিশ দলটি।

আজ শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাই, উইকেটে রাতের দিকে ডিউ ফ্যাক্টর কাজ করবে। একটু ভারি হয়ে যাবে পরের দিকে। আমার দলের ক্রিকেটাররা খুবই ভালো, প্রস্তুতিও ভালোই নিয়েছি আমরা। সিরিজে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছি। দুই দলই ভালো, তাই ভালো তাই লড়াই করে জিততে হবে। আমরা আমাদের শক্তির দিকেই বেশি জোর দিতে চেয়েছি।’

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তি।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad