ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বাদ পড়ার দিনে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ১০:১০:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজই দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার।

৮ চার আর ৭ ছক্কায় মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেছেন। টানা হারতে থাকা দলকেও এনে দিয়েছেন বিশাল সংগ্রহ।

বিপিএলে আজকে সন্ধ্যার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। শুধু লিটন নয়, সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ১০৮ রান। ততক্ষনে ঢাকার স্কোরবোর্ডে উঠে যায় ২৪১ রান। যা বিপিএলের ওপেনিং জুটিতে রেকর্ড।

এই রান করতে তামিম খেলেছেন ৬৪ বল। ৬টি চারের পাশাপাশি মেরেছেন ৮টি ছক্কা। তামিম আউট হলেও শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন লিটন। এতে ছিল ১০ টি চার আর ৯টি ছক্কার মার। আর ঢাকার টোটাল সংগ্রহ দাঁড়ায় ২৫৪ তে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১০

▎সর্বশেষ

ad