ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ ত্রিশালের সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন।

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৭:২৩:০০ পিএম

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ ত্রিশালের সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অত্র কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক এনামুল হক। বৃহস্পতিবার অপরাহ্নে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্র কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক জয়নব রেখা।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি তিনি কলেজ জীবনের শেষ কর্মদিবসে তিনি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জয়নব রেখা ০১.০৯ ২০২২ ইং সালে অত্র কলেজের ভারপ্রাপ্ত হিসেবে যোগদান করেন এবং ০৯.০১.২০২৫ ইং বৃহস্পতিবার পর্যন্ত অত্র কলেজের ভারপাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। অপর দিকে এনামুল হক ১৯৭০ ইং সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, আলেমকুল শিরোমনি, ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উস্তাজুল আছাতেজা মাওলানা আলতাফ হোসাইন। সহকারী অধ্যাপক এনামুল হক ১৯৯০ ইং সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও ১৯৯১ ইং সালে একই বিষয়ে মাস্টার্স পাস করেন।

ছাত্র জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যাল শাখার সহ-সভাপতি এবং ত্রিশাল পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্র কলেজে ইসলামি শিক্ষা বিষয়ে ১৯৯৪ ইং সনের নভেম্বর মাসের ৫ তারিখ প্রভাষক হিসেবে যোগদান করেন।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad