ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৪২:৫৫ পিএম

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, শহীদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।

আগের ঘোষণা অনুযায়ী, ৩০ লাখ টাকা পাবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। প্রতিমাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad