ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ১০:০০:৪৩ এএম

ডেস্ক নিউজ : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (১১ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জিরাবো লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশেপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

কিউটিভি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad