ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশিষ্ট চার নারী পেলেন বেগম রোকেয়া পদক

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৩:১৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে, তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত।

বেগম রোকেয়া পদক-২০২৪ প্রাপ্তরা হলেন-

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ ও অধিকারকর্মী পারভীন হাসান, বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, বাংলাদেশি দাবাড়ু ও দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ এবং নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক।

কিউটিভি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad