ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত বাংলাদেশ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেছে: হাসনাত আব্দুল্লাহ

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৮:৩১:৩৬ এএম

ডেস্ক নিউজ : ভারত বাংলাদেশ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, যখন একটি সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে, তখন ভারত আমাদের দেশ ও জনগণের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ শুরু করেছে। বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত বলেন, বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। সেই সময়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ বিষয়ে নীরব ছিল। বরং তারা ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন এবং মদত দিয়েছে।

ভারতের দ্বিচারিতা এবং স্বার্থান্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বায়ক বলেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে।

ভবিষ্যতে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে, তার ইঙ্গিত দিয়ে হাসনাত বলেন, ’২৪-পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং চোখে চোখ রেখে।

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/সকাল ৮:৩১

▎সর্বশেষ

ad