ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোষ্য কোটা বাতিল চান সারজিস

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৮:৫৯:৪৪ পিএম

ডেস্ক নিউজ : এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।’

জানা যায়, বাংলাদেশের অধিকাংশ চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ করা হয়ে থাকে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন সময় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পোষ্য কোটা বাতিল চাইলেন সারজিস আলম।

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৯

▎সর্বশেষ

ad