ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

১৪ দিনের বিচারিক রিমান্ডে ইমরান খান

Ayesha Siddika | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ - ০৮:৪৬:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সাতটি নতুন মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ দিনের রিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস নিউজ জানিয়েছে, এটিসির বিচারক আমজাদ আলী শাহের সভাপতিত্বে শুনানি চলাকালীন আদালত নিউ টাউন থানা মামলার পাশাপাশি আরও ছয়টি মামলায় ইমরান খানের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা ২.০ মামলায় জামিন পাওয়ার পর আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছয়টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করে ইমরান খানকে বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিচারবিভাগীয় রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইমরান খানকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ইমরান খানের সেল-৪ কে নিউ টাউন থানা হিসেবে মনোনীত করা হয়েছিল। বিচারিক রিমান্ডে যাওয়ার পর তার সেল এখন আদিয়ালা কারাগারের অংশ হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর, ৪ অক্টোবর ও ৫ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। তবে ২৪ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ২৮টি মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। ২৮ সেপ্টেম্বর, ৪ অক্টোবর এবং ৫ অক্টোবরের বিক্ষোভের জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad