ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

শচীনের রেকর্ড ভেঙে দিলেন রুট

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৬:১৬:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে রোববার (১ ডিসেম্বর) চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ১০৪ রান তাড়া করতে নেমে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানে অপরাজিত ছিলেন জো রুট।

আর এ ইনিংস খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেটের পুরনো এক রেকর্ড ভেঙে দেন তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের চতুর্থ ইনিংসে শচীন করেছিলেন ১৬২৫ রান। এটা এতদিন ছিল কোনো ক্রিকেটারের চতুর্থ ইনিংসে করা সর্বোচ্চ রান। যেটা এবার নিজের দখলে নিলেন রুট। ক্রাইস্টচার্চ খেলা তার ২৩ রানের ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে রুটের রান হলো ১৬৩০। নিজের ১৫০তম টেস্টে এই রেকর্ড গড়লেন তিনি।
 
এদিন তিনি ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দুটি শতরান এবং আটটি ফিফটি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। সাবেক ভারতীয় ব্যাটারের রেকর্ড ভাঙার আগে রুট টপকেছেন অ্যালিস্টার কুক এবং গ্রেম স্মিথের চতুর্থ ইনিংসের রান। দুজনেই ১৬১১ রান করেছিলেন টেস্টের চতুর্থ ইনিংসে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

 

 

 

▎সর্বশেষ

ad