ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

ভেজা মাঠের কারণে বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের টস বিলম্বিত

Ayesha Siddika | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ - ১০:৪০:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। ভেজা মাঠের কারণে এখনো টসও হয়নি। জ্যামাইকার সাবিনা পার্কে ম্যাচটি কখন নাগাদ শুরু হবে তা জানা যায়নি। তবে আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১০টা ৪৫মিনিট (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫) নাগাদ মাঠ পরিদর্শন করবেন বলে এক এক্স পোস্টে জানিয়েছেন বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ২০১ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচামরার। এই ম্যাচে ফল পক্ষে না এলেই সিরিজ হারাতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। এদিকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

এই চক্রের শুরুটা দুর্দান্ত ছন্দে করলেও শেষদিকে শ্রীলংকা, ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে সে মোমেন্টাম হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চক্রের শেষটা ইতিবাচক ফলের মধ্যে করতে পারে কিনা বাংলাদেশ, সেটা দেখতেই মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad