ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বিশ্বকাপ যাত্রার শেষটায় বাংলাদেশের চাওয়া সামর্থ্য অনুযায়ী ক্রিকেট

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০২:০০:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে আয়োজক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেমির রেস থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের এই ম্যাচে লক্ষ্য জয়ে আসর শেষ করা।

গ্রুপপর্বে এ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে বাংলাদেশ। বাকি তিন দলেরই পয়েন্টই সমান চার। তাই বাংলাদেশের সমানে সুযোগ রয়েছে সেমির সমীকরণ মেলানোর। তবে বাকিদের সঙ্গে নেট রান রেটের ফারাক এতটাই বেশি যে সেই স্বপ্ন এখন আর দেখছেন না বাংলাদেশ কোচ। বরং ভুল শুধরে সেরা ক্রিকেট দেখতে চান তিনি।

বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমরা সেখানে যাব আত্মবিশ্বাস ফিরে পেতে। আমরা কেবল সামর্থ্য অনুযায়ী খেলতে চাই। কেননা, এমন কিছু জিনিস আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের নিজেদের খেলা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি। আমরা সেটাই চাইব।’

বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ ডট বল। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ৬৩টি ডট বল খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭টি ডট বল খেলেছে বাংলাদেশ। যা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ। তবে এই পরিস্থিতি থেকে উন্নতি করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের ব্যাটিং কিছুটা উদ্বেগের বিষয়। আমরা ডট বলের শতাংশ কমাতে কাজ করেছি। যদিও এখনও আমরা সেই লক্ষ্যগুলি অর্জন করতে পারিনি। সবশেষ ম্যাচে আমরা ৫৭টি ডট বল খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে, আমরা ৬৩টি। তাই, আমাদের এই দিকটিতে আরও উন্নতি করতে হবে। ‍

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad