ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নিউজিল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক বুমরাহ, বাদ পড়লেন শামি

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০১:৫৫:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আজ (১২ অক্টোবর)। এই সিরিজের পর অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। মাত্র ৩ দিন বিশ্রামের পর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে মাঠে নামতে হবে গৌতম গম্ভীরের শিষ্যদের। 

কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার (১০ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিতের নেতৃত্বেই এই সিরিজ খেলবে ভারত। তবে ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাকে বিশ্রাম দেয়া হতে পারে যেকোনো ম্যাচে। সেই কথা বিবেচনায় রেখে বুমরাহকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
 
বাংলাদেশ সিরিজের দলই রাখা হয়েছে এই সিরিজে। ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ় খান। পেস ডিপার্টমেন্টে বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপ। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও স্পিনারদের তালিকায় আছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকছেন রিশভ পন্ত ও ধ্রুব জুরেল।     

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, রিশভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।  

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৪

▎সর্বশেষ

ad