এক সন্তান নিয়ে দুই নারীর বিবাদ, যে রায় দিলেন সোলাইমান (আ.)

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ - ১০:৩৮:২২ পিএম

ডেস্ক নিউজ : মাওলানা নোমান বিল্লাহ

হজরত দাউদ ও সোলাইমান (আ.)-কে নিয়ে হজরত আবু হুরাইরাহ (রা.)-র বরাতে একটি হাদিস বর্ণিত আছে। তিনি নবীজি (স.)-এর কাছে এক সন্তান নিয়ে দুই নারীর বিবাদ ঘটনাটি শুনেছেন।
 

 
দুই নারী তখন হজরত দাউদ (আ.)-এর কাছে এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তিনি ছেলেটির বিষয়ে যেটা ভালো মনে করলেন সেরকম রায় দিলেন। এরপর তারা বেরিয়ে হজরত সোলাইমান (আ.)-এর কাছে গিয়ে ব্যাপারটি জানাল। তিনি বললেন, তোমরা একটা ছুরি নিয়ে এসো। ছেলেটিকে আমি দুই টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দিই।
 
এ কথা শুনে অল্পবয়সী নারী বলে উঠল, ‘তা করবেন না। আল্লাহ আপনার ওপর রহম করুন। ছেলেটি ওর।’ সোলাইমান (আ.) তখন ছেলেটিকে অল্পবয়সী নারীর বলে রায় দিলেন। (বুখারি ৩৪২৭) হজরত সোলাইমান (আ.) যখন দেখলেন ছেলেটির জন্য অল্পবয়সী নারী দু’টুকরো হওয়ার ব্যাপারে কষ্ট পাচ্ছে, তাহলে সন্তান তার হওয়ার সম্ভাবনা বেশি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৪

▎সর্বশেষ

ad